সিরিজসেরার প্রাইজমানি রিকশাচালক পরিবারকে দেবেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০২

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে অলরাউন্ড পারফরম্যান্সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তাই সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এই পুরস্কার বাবদ ৫ লাখ পাকিস্তানি রূপি জিতেছেন। এই অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিকশাচালক পরিবারকে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। এই আন্দোলনে অনেক শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ, পথচারী, রিকশাওয়ালাসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে এক রিকশাওয়ালার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মিরাজ। আন্দোলনে শহীদ হওয়া ওই রিকশাওয়ালা পরিবারের হাতে সিরিজসেরার প্রাইজমানি বাবদ পাওয়া অর্থ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি।

পুরো সিরিজেই ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ। পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে ইংরেজিতেই কথা বলছিলেন তিনি। পরবর্তীতে অনুমতি নিয়ে বাংলায় মিরাজ ঘোষণা দেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের বাইরে প্রথম সিরিজ সেরা হতে পেরে ভালো লাগছে। সবাই জানেন বাংলাদেশে কিছু সমস্যা হয়েছে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান। তার পরিবারকে আমি এই অর্থটা দিতে চাই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম