বাংলাদেশের ভারত সিরিজের প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৯

পাকিস্তানকে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের ভারত সিরিজের প্রস্তুতি শুরু হচ্ছে। গত কয়েকদিন আগে থেকে টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শুরু হলেও আজ রবিবার টেস্ট স্কোয়াডের সদস্যরাও অনুশীলনে যোগ দিয়েছেন।

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর, টেস্ট সিরিজ দিয়ে। শুরুতে টেস্ট থাকায় লাল বলের স্কোয়াডের সব ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। স্থানীয় কোচদের তত্ত্বাবধানে চলে ক্রিকেটারদের এই অনুশীলন সেশন। 

হাসানের অনুশীলন

আজকের অনুশীলনে ছিলেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে ভালো অবস্থানে আছেন বাঁহাতি এই পেসার। ভারত সফরে পুরোপুরি ফিট শরিফুলকেই পাওয়া যাবে বলে জানা গেছে।

রবিবার হাসান মাহমুদ-শরিফুল-নাহিদদের সঙ্গে বোলিং অনুশীলনে ছিলেন এবাদত হোসেন ও খালেদ আহমেদরা। খালেদ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। অন্যদিকে এবাদত অনেক দিন ধরেই খেলার বাইরে। ইনজুরি কাটিয়ে অনেকটাই ভালো অবস্থায় আছেন এই পেসার। এর বাইরে মোস্তাফিজুর রহমানকেও বোলিং অনুশীলনে দেখা গেছে। আপতত টেস্ট ম্যাচ খেলছেন না বাঁহাতি এই পেসার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির প্রস্তুতি কয়েকদিন আগে থেকে নেওয়া শুরু করেছেন তিনি।

অনুশীলনে লিটন

এদিকে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে সাদমান ইসলাম-জাকির হাসানকে। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই দুই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ করতে না পারলেও তারা দুজনে নতুন বল থেকে দলকে বাঁচাতে কার্যকরী ভূমিকা রেখেছিলেন তারা। এদিন মুশফিকও লম্বা সময় ব্যাটিং করেছেন।

১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। এই সময়টাতে বাঁহাতি এই অলরাউন্ডার কাউন্টি ক্রিকেট অংশ নেবেন। আগামীকাল সোমবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ সময় বিকেল চারটায় টন্টনে শুরু হবে ম্যাচটি।  

ঘাম ঝরালেন শরিফুল

ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবে নাজমুল হোসেন শান্তরা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান