ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট কখন, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯

আকাশছোঁয়ার স্বপ্ন নয়, ভারতের মাটিতে বুক ফুলিয়ে খেলার তাড়না নিয়ে বাংলাদেশ চেন্নাইয়ের চেপুকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে। এই সিরিজ দিয়ে শুরু হবে ভারতের প্রতীক্ষিত হোম সিজন। ২০১২ থেকে টানা ১৭ টেস্ট সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য স্বাগতিকদের। আর বাংলাদেশ চাইবে পাকিস্তানের পর ভারতকেও চমকে দিতে।

১৩ টেস্টে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। দুটি ড্র আর ১১টি হার দেখেছে তারা। কিন্তু এবার ভিন্ন মানসিকতা, শেষ দিন পর্যন্ত লড়াই করে জিতেই ইতিহাস গড়তে চায় নাজমুল হোসেন শান্তর দল।

যদিও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। ভারতীয়রা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে। রোহিত শর্মার নেতৃত্বে যে দলে আছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনরা। ৬৩২ দিন পর দেশের হয়ে সাদা পোশাক পরবেন রিশাভ পান্ত।

কিন্তু এই দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন করে নিজেদের প্রতিষ্ঠা করতে মরিয়া বাংলাদেশ। ছাপ রাখতে চায় দীর্ঘদিনের জন্য। অন্তত আগের টেস্টগুলোর মতো এবার যে একপেশে খেলা হবে না সেই ঝাঁজ পাওয়া যাচ্ছে সপ্তাহখানেক ধরে।

২০১৯ সালে সবশেষ ভারতে দুই টেস্ট খেলতে নেমে বাংলাদেশ দুটোতেই ইনিংস ব্যবধানে হেরেছে। ম্যাচ কোনোটিই তিন দিনের বেশি গড়ায়নি। এবার শান্ত চাইছেন ম্যাচ পঞ্চম দিনে নিয়ে ফলের কথা ভাবতে। প্রতিপক্ষ কে তা নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তিমত্তা দিয়ে লড়াই করতে চাইছে বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। খেলাটি পাঁচ দিন ধরে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এছাড়া ভারতের স্পোর্টস ১৮ নেটওয়ার্ক এবং লাইভ স্ট্রিমিং অ্যাপ জিওসিনেমা ও ওয়েবসাইটে দেখা যাবে খেলা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান