কানপুর টেস্ট: সাকিবকে নিয়ে কোনও সংশয় নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫

গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের পারফরম্যান্স হতাশাজনক। চেন্নাই টেস্টেও এমন কিছু দেখা গেছে। ব্যাটিংয়ে কিছু রান পেলেও প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বোলিং করে ৬.১৯ ইকোনমিতে ১২৯ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। বোলিংয়ে ছিল না কোনও ধার। ক্যারিয়ারে এত খরুচে সাকিবকে আর কখনও দেখা যায়নি। ইকোনমি রেটও এর আগে কখনও ৫ স্পর্শ করেনি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, চেন্নাইয়ে বোলার সাকিবের সময়টা কতটা খারাপ কেটেছে। তার এমন পারম্যান্সের কারণ হিসেবে আলোচনায় ছিল অস্ত্রোপচার।

চেন্নাই টেস্টের মাঝপথে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে আলোচনায় উঠে আসে এই অস্ত্রোপচারের কথা। বাঁহাতের আঙুলে ব্যথা অনুভব করছেন বলে বোলিংটা ঠিকমতো হচ্ছে না- কার্তিকে নাকি এমনটাই বলেছিলেন সাকিব। দুইদিন আগে নির্বাচক হান্নান সরকারও বলেছিলেন, সাকিবকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বুধবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, কানপুরে সাকিবের খেলা নিয়ে কোন সংশয় নেই।

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ফিজিও এবং অন্যদের কাছ থেকে তেমন কিছু শুনিনি (সাকিবকে নিয়ে চিন্তা)। সে (সাকিব) এখনো জায়গা পাওয়ার যোগ্য (একাদশে)।’

বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে সাকিব ধুঁকছেন দীর্ঘদিন ধরেই। ভারসাম্য ধরে রাখার জন্য নানারকম ভাবে ব্যাটিং করতে হচ্ছে তাকে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে হেলমেটের ফিতা কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ব্যাটিংটাও যে ঠিকমতো হচ্ছে না, সেটা বোঝা গেছে সেই টেস্ট চলার সময় আকাশ চোপড়ার এক বিশ্লেষণে। চেন্নাইয়ে দুই ইনিংস মিলে করেছেন ৫৭ রান।  হাথুরুসিংহে আশা করছেন, দ্রুতই সাকিব নিজের ব্যর্থতা কাটিয়ে উঠবেন, ‘আমি তার (সাকিব) পারফরম্যান্স নিয়ে হতাশ নই। দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারতো। আরও ভালো পারফর্ম যে সে করতে পারে, এটা তার জানা আছে। আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। আমার মতে, দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান