ফলের জন্য ১০০ রানে অলআউট হতেও আপত্তি ছিল না ভারতের

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ২১:১৫আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২১:১৬

তিন দিন শেষে বৃষ্টির পেটে ম্যাচ চলে গেছে আড়াই দিন। টেস্ট ক্রিকেটে এই পরিস্থিতি থেকে ফলের আশা করা বড্ড বাড়াবাড়ি! কিন্তু ভারতের মাথায় ঘুরছিল অন্য চিন্তা। ফল বের করতে তারা দ্রুত বাংলাদেশকে প্রথম ইনিংসে গুটিয়ে দিয়ে খেলেছে টি-টোয়েন্টি মানসিকতায়। ভেঙেছে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড। তারা সফল, প্রায় দেড় সেশন হাতে রেখে কানপুর টেস্ট জিতেছে ৭ উইকেটে। ম্যাচ শেষে স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা জানালেন, ফল বের করতে কম রানে আউট হওয়ার ঝুঁকি নিয়েই খেলেছেন তারা।

বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটিও বল গড়ায়নি। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০৭ রানে চতুর্থ দিন খেলতে নামা বাংলাদেশকে ভারত ২৩৩ রানে অলআউট করে। তারপর নেমেই আগ্রাসী ব্যাটিং ভারতের, যার শুরুটা করেছেন রোহিত নিজেই। প্রথম দুই বলেই টানা ছক্কা মারেন। ১১ বলে ২৩ রান করেন অধিনায়ক। তারপর যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও ৪৫ বলে ৫১ রান করেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে দুই ইনিংসেই ৫০ এর কম বল খেলে ফিফটির কীর্তি গড়লেন জয়সওয়াল।

ভারত প্রথম ইনিংসে দ্রুততম ১০০, ১৫০ ও ২০০ রানের বিশ্ব রেকর্ড গড়ে। ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। ম্যাচ শেষে রোহিত বললেন তাদের পরিকল্পনার কথা, ‘আড়াই দিন হারানোর পর কীভাবে ম্যাচ এগিয়ে নেওয়া যেতে পারে, সেটা নিয়ে আমাদের অনেক ভাবতে হয়েছিল। যখন চতুর্থ দিন মাঠে নামলাম, আমরা ভেবেছিলাম, দেখা যাক কত তাড়াতাড়ি তাদের অলআউট করতে পারি, তারপর ব্যাট হাতে আমরা কী করতে পারি।’

বোলারদের কৃতিত্ব দিয়ে অধিনায়ক বললেন, ‘এই ধরনের পিচ থেকে ম্যাচ বের করে আনা বোলারদের কাছ থেকে অবিশ্বাস্য প্রচেষ্টার ফসল। তারপর যত দ্রুত সম্ভব ব্যাটারদের জন্য রান তোলা ছিল গুরুত্বপূর্ণ। আমরা এই ঝুঁকি নিতে চেয়েছিলাম, কারণ যখন এভাবে ব্যাটিং করবেন, তখন কম স্কোরে অলআউট হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম, এমনকি ১০০-১৫০ রানে অলআউট হলেও আমরা চাইছিলাম ম্যাচে থাকতে এবং ফল বের করতে।’      

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে ভারত। তারপর ৯৫ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান