দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ টেস্টে অনিশ্চিত বাভুমা

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৬

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে অনিশ্চিত হয়ে পড়লো টেম্বা বাভুমার খেলা। কনুইয়ের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকেও বাদ পড়েছেন তিনি। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। পরে ফিল্ডিংয়েও দেখা যায়নি তাকে। দক্ষিণ আফ্রিকায় ফিরে একজন বিশেষজ্ঞের শরনাপন্ন হবেন তিনি।

বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রাসি ফন ডার ডুসেন। টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম এই সিরিজে বিশ্রামে আছেন।

২০২২ সালে ভারত সফরেও একই কনুইয়ে চোট পেয়েছিলেন বাভুমা। ওই বছর দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে নেতৃত্ব দেন। দল গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর এই সংস্করণের নেতৃত্ব হারান তিনি। ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব টিকে গেছে।

তারপর থেকে প্রায় সময় ইনজুরিতে পড়েছেন বাভুমা। হ্যামস্ট্রিং নিগলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে ছিলেন তিনি। গত বছর ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে পাওয়া বাঁ হ্যামস্ট্রিং ইনজুরিতে সিরিজ শেষ হয়ে যায়। ফেব্রুয়ারিতে টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরেও যাননি তিনি। পরে এসএ ২০ তে চুক্তিবদ্ধ হন। এই সময়ে কেবল গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সফরে পুরোপুরি খেলেছেন বাভুমা।

এই চক্রে দক্ষিণ আফ্রিকার হাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে ছয়টি, এর মধ্যে দুটি বাংলাদেশের বিপক্ষে। পরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে তারা। এর মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ জিততে পারলে আগামী জুনের ফাইনালের টিকিট পেতে পারে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম