বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নেওয়া বরুণ বললেন, ‘মনে হচ্ছে পুনর্জন্ম’

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ১৬:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৬:৫০

বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টিতে হারানোয় অন্যতম ভূমিকা ছিল বরুণ চক্রবর্তীর। ৭ উইকেটের জয়ে ৩১ রানে তিন উইকেট নিয়েছেন। যা ছিল তার ক্যারিয়ারসেরা। যদিও এই ম্যাচ দিয়ে তিনি দলে ফিরেছেন তিনবছর পর। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে খেলেছিলেন। পুনরায়ে এই সুযোগ পাওয়াকে পুনর্জন্ম হিসেবে দেখছেন তিনি।     

ভারতীয় দলে অভিষেক হওয়ার পর ৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন বরুণ। প্র্রথম দুই ম্যাচে উইকেট পেলেও বাকি চার ম্যাচে ছিলেন উইকেটহীন। সেই ব্যর্থতায় ছিটকে পড়েন শেষ পর্যন্ত। এই বছরে বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরলেন ঘরোয় ক্রিকেটে সাফল্যময় একটি বছর কাটিয়ে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সর সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। যা সার্বিকভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ১৪ ইনিংসে নিয়েছেন ২১ উইকেট। তার পর আগস্টে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে তার দল দিন্দিগুল ড্রাগন্স। সেখানে ফাইনালে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন বরুণ। এখানেও দলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তার পরই আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাবর্তন করলেন গতকাল। এখানেও দারুণ সাফল্যের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন বরুণ, ‘দীর্ঘ তিনটি বছর পর... এটা আমার জন্য সত্যিই আবেগের। নীল জার্সিতে পুনরায় ফিরতে পেরে অবশ্যেই দারুণ লাগছে। মনে হচ্ছে পুনর্জন্ম।’   

কথাগুলো বলেছেন ম্যাচের পর মুরালি কার্তিককে অফিশিয়াল ব্রডকাস্টের সঙ্গে। বরুণ জানিয়েছেন, তার এই প্রত্যাবর্তন সহজ ছিল না, ‘এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। একবার ভারতের জাতীয় দল থেকে বাদ পড়লে মানুষ সহজেই শেষ দেখে ফেলে। ফলে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে বার বার নিয়ে যেতে হয়। সুযোগ পাওয়ার জন্য দরজায় কড়া নাড়তে হয়। ভাগ্য ভালো এবার সেটা করতে পেরেছি। আশা করবো, এভাবে যেন নিজের ভালো কাজগুলো করতে পারি।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম