টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ভারতের ছক্কার ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১২:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:৩৯

প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিকায় টেস্টে ১০০ ছয় মারার কীর্তি গড়লো ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছে রোহিত শর্মার দল।

শুক্রবার দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ছক্কায় এই মাইলফলকে পৌঁছায় ভারত, যা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটলো।

এই কীর্তি গড়ার পথে রোহিত শর্মার দল পেছনে ফেলে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারা ইংল্যান্ডকে। ২০২২ সালে বাংলাদেশ সিরিজে ৮৯ ছয় হাঁকিয়ে এতদিন শীর্ষে ছিল ইংলিশরা। 

সর্বকালের তালিকাতে তৃতীয় স্থানেও আছে ভারত, ২০২১ সালে তারা ৮৭ ছয় মেরেছিল। ২০১৪ ও ২০১৩ সালে ৮১ ও ৭১ ছক্কায় সেরা পাঁচের বাকি দুটি স্থানে নিউজিল্যান্ড।

এই বছর তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ ছয়ের কীর্তিও গড়েছে ভারত, এনিয়ে টানা তৃতীয় বছর। তাদের ব্যাটার যশস্বী জয়সওয়াল টেস্টে এই বছর দলের হয়ে সর্বোচ্চ ২৯টি ছয় মেরেছেন। এক বছরে সবচেয়ে বেশি ছয়ের মালিক হওয়ার বেশ কাছে তিনি। ২০১৪ সালে ৩৩ ছক্কা হাঁকিয়ে সবার উপরে আছেন কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম।

অন্যদিকে ভারতীয় টেস্ট দলের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে বীরেন্দর শেবাগকে (৯১) পেছনে ফেলার পথে রোহিত (৮৮)। কেবল তিন ব্যাটার বেন স্টোকস, ম্যাককালাম ও অ্যাডাম গিলক্রিস্ট টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি মেরেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান