শেষ টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৪

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারানোর পর আগের একাদশেই আস্থা রেখেছে পাকিস্তান। তাই বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে স্বাগতিকরা। 

মুলতানে পাকিস্তানের সাফল্য দেখে ইংল্যান্ডও কম্বিনেশনে পরিবর্তন এনেছে। বোলিং কম্বিনেশনে সফরকারীদের আক্রমণেও থাকছেন তিন স্পিনার। ইংল্যান্ডের ঘোষণার একদিন পরই একাদশ নিশ্চিত করেছে স্বাগতিক দল। দ্বিতীয় টেস্টে ২০ উইকেটের সবগুলোই নেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নুমান আলী। 

শান মাসুদের নেতৃত্বে এবারই প্রথম অপরিবর্তিত একাদশ নিয়ে পাকিস্তান খেলতে নামছে। এমন সিদ্ধান্ত বিস্ময়করও নয়। 

সিরিজে ১-১ সমতায় আছে ইংল্যান্ড, পাকিস্তান। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর প্রথম সিরিজ জয়ের আশায় পাকিস্তান। তবে ঘরের মাঠে সর্বশেষ সিরিজ জিতেছে ২০২১ সালে ফেব্রুয়ারিতে। তখন প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।     

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ( উইকেটকিপার), সালমান আগা, আমের জামাল, সাজিদ খান, নুমান আলী, জাহিদ মাহমুদ।

/এফআইআর/    
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম