পাকিস্তানের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ!

রবিউল ইসলাম, কলকাতা থেকে
১৫ মার্চ ২০১৬, ১৮:২৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:৩০

 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্ব শুরু হচ্ছে বুধবার। এদিন ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে কাটারখ্যাত মুস্তাফিজের ফেরার সম্ভাবনা রয়েছে। মুস্তফিজ সাইড স্ট্রেইনের ইনজুরিতে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি।

মঙ্গলবার ইডেন গার্ডেনে মুস্তাফিজ ইস্যু সুংসবাদই দিলেন মাশরাফি! অবশ্য সরাসরি কিছু জানাননি এই টাইগার দলনেতা। মাশরাফি বলেন, ‘সে খেলতে পারবে কি পারবে না সেটা এখনই বলা যাচ্ছে না। আমাদের হাতে ২৪ ঘন্টা সময় আছে। ফিজিও ও কোচ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও যোগ করেন, ‘মুস্তাফিজ এখন অনেক ভালো অনুভব করছে। ফিজিওরা দেখছেন। সবকিছুই নির্ভর করছে ফিজিও এবং ওর (মুস্তাফিজ) ওপর। কতটুকু পারবে এটা সে (মুস্তাফিজ) ভালো বলতে পারবে।’ ধর্মশালাতে অনুশীলনে বোলিং না করলেও মঙ্গলবার ইডেনে বোলিং করেছেন মুস্তাফিজ। অনুশীলনে ফিজিও ও মুস্তাফিজের রিপোর্ট যদি ইতিবাচক হয় তাহলেই বুধবার মাঠে নামবেন তিনি।

তবুও পাকিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে মুস্তাফিজ খেলছেন কিনা প্রশ্নটা ভাসছে ইডেনের বাতাসে। প্রেসবক্সে এক ভারতীয় সাংবাদিক মজা করে বলেই ফেললেন, তোমাদের মুস্তাফিজ খেললে পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলও হেরে যেতে পারে! বিষয়টি তিনি মজা করে বললেও মুস্তাফিজের কাটারে পাকিস্তান ও ভারত নাস্তানাবুদ হওয়ার পর কিছুটা হলেও যে ভয় কাজ করছে এটাতো নিশ্চিতভাবেই বলা যায়। পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তফিজ। ওটাই তার আন্তর্জাতিক প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচে ২টি উইকেট নিয়ে আগমন জানান দিয়েছিলেন তিনি। 

সবকিছু ছাপিয়ে যদি মুস্তাফিজ খেলতে পারে, সেক্ষেত্রে ইডেন গার্ডেনে হয়তো ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। আর এই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়তো হবেন মুস্তাফিজই!

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম