কিউইদের বিপক্ষে লঙ্কানদের অধিনায়ক আসালাঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪২আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৪২

নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে আসন্ন সিরিজটির জন্য চারিথ আসালাঙ্কাকে অধিনায়ক করা হয়েছে। 

সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। ডাম্বুলায় সিরিজের প্রথম ম্যাচ শনিবার। একদিন পর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। 

সিরিজের প্রথম ওয়ানডেও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। ম্যাচটা হবে ১৩ নভেম্বর। বাকি দুই ওয়ানডে পাল্লেকেলেতে ১৭ ও ১৯ নভেম্বর। 

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে ৬ নম্বরে। নিউজিল্যান্ড তাদের চেয়ে একধাপ এগিয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কান দল আটে অবস্থান করলেও ব্ল্যাক ক্যাপসদের অবস্থান পাঁচে। 

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্ডো, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরে ফেন্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও মোহাম্মদ শিরাজ। 

টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকশে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, জেফরে ভেন্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম