পাকিস্তান সিরিজে জিম্বাবুয়ের ওয়ানডে দলে তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:২০

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে, যেখানে আছেন তিন নতুন মুখ- ট্রেভর গোয়ান্ডু, টাসিঙ্গা মুসেকিভা ও টিনোটেন্ডা মাপোসা।

গোয়ান্ডু ও মুসেকিভা জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২১ বছর বয়সী পেসার মাপোসার পা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পড়েনি। মাত্র তিনটি লিস্ট এ ম্রাচ খেলে ৬.২৯ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা সিম আক্রমণে নেতৃত্ব দেবেন।

এই বছরের শুরুতে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজে মাঠের বাইরে থাকা শন উইলিয়ামস ওয়ানডে দলে ফিরেছেন। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা হয়নি। ২০২৩ সালের জুলাইয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ওয়ানডে অধিনায়ক ক্রেইগ আরভিনও টি-টোয়েন্টি দলে ঢুকতে পারেননি। 

প্রায় দেড় বছর পর ওয়ানডেতে খেলার অপেক্ষায় শন উইলিয়ামস

গত মাসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল কোয়ালিফায়ারের স্কোয়াডই রেখে দিয়েছে জিম্বাবুয়ে। ওই টুর্নামেন্টে তারা সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের রেকর্ড গড়েছিল।

সাদা বলের সিরিজ শুরু হবে ২৪ নভেম্বর ওয়ানডে দিয়ে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির এই সিরিজ শেষ হবে ৫ ডিসেম্বর। সব ম্যাচ বুলাওয়েতে হবে। 

ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, টাসিঙ্গা মুসেকিভা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, টাসিঙ্গা মুসেকিভা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান