আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৪, ১৩:৪৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩:৪৩

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশে আসা দলটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।  

আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরও ছয় ম্যাচ। তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে কঠিন সমীকরণ মেলাতে হবে। ৬ ম্যাচের সবগুলোতে জিতলেই কেবল ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী ২৫ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শুক্রবার আইরিশরা প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছে। এই সফরে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব পেয়েছেন গ্যাবি লুইস। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সফর। এছাড়া দলের বাকি ক্রিকেটাররাও বেশ তরুণ।
 
দুই দলের সিরিজের তিনটি ওয়ানডে মিরপুরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৭ ও ৯ ডিসেম্বর।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার মাগলা।

স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম