এক ম্যাচ হাতে রেখে প্রথমবার শিরোপা জিতলো সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৮আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৯

জাতীয় ক্রিকেট লিগের এক রাউন্ড বাকি। তার আগেই ৬ষ্ঠ রাউন্ডে শিরোপা নিশ্চিত করে ফেলেছে সিলেট বিভাগ। মঙ্গলবার বরিশাল বিভাগকে ৫ উইকেটে হারিয়ে লিগের চতুর্থ জয় তুলে নিয়েছে তারা। তাতে প্রথমবারের মতো জাতীয় লিগের শিরোপা ঘরে তুলেছে সিলেট। ৬ খেলায় সিলেটের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৭। রাজশাহী বিভাগের সঙ্গে আরো একটি ম্যাচ বাকি। ওই ম্যাচ হারলেও ৩৭ পয়েন্ট ছুঁতে পারবে না প্রতিদ্বন্দ্বী দলের কেউ।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম সেশনেই জয় নিশ্চিত করে ফেলে সিলেট। ৩৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে তারা। তবে ২৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। চতুর্থ উইকেটে অমিত হাসান ও নাসুম আহমেদ মিলে ৭৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন। নাসুম ৫২ বলে ৪৪ রানে আউট হওয়ার পর আব্দুল্লাহ আল গালিব রানের খাতা না খুলেই আউট হয়েছেন। জয় থেকে ১ রান দূরে থাকতে দুই ব্যাটার আউট হলে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে স্বাগতিক সিলেট। অমিত ৩৮ রানে অপরাজিত ছিলেন। 

বরিশালের হয়ে রুয়েল মিয়া ও মইনুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকট নিয়েছেন। একটি উইকেট নেন সোহাগ গাজী। 

প্রথম ইনিংসে বরিশাল ৩০৪ রান করার পর সিলেট করেছে ৩৪২। সোমবার তৃতীয় দিনে খালিদ আহমেদ, নাসমু আহমেদরা মিলে বরিশালকে ১৪২ রানে থামিয়েছেন। ফলে জয়ের জন্য শেষ দিনে সিলেটের দরকার পড়ে ১০৫ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
অর্থবছর: তারিখ বদলানো সহজ, ব্যবস্থাপনা বদলানো কঠিন
অর্থবছর: তারিখ বদলানো সহজ, ব্যবস্থাপনা বদলানো কঠিন
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী