টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১৫:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৫০

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের শেষ টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে আজ শনিবার। জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৃতীয় চক্রে শুরুটা জয় দিয়ে হলেও শেষটা একেবারে যাচ্ছেতাই। শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চক্রের শুরুতে নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষেই কেবল টেস্ট জিততে পেরেছে। টেস্ট চক্রের শেষ ম্যাচে এসে ক্যারিবিয়ানদের বিপক্ষে দলটা কেমনে করে সেটা দেখতে মুখিয়ে গোটা দেশ।

২০১৯-২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশ ৭ ম্যাচ খেলেছিল। একটি ম্যাচ জিতলেও হেরেছে ৬টি। সেবার ৯ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় চক্রে বাংলাদেশ ১২টি টেস্ট খেলে এক জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান নিয়েছিল। এবারের চক্রে তিনটি জয় থাকলেও বাংলাদেশের অবস্থান খুব বেশি পরিবর্তন হচ্ছে না। আটে থাকা বাংলাদেশ দল ক্যারিবীয়দের বিপক্ষে জ্যামাইকা টেস্টে জিতে নিলেও পয়েন্ট তালিকায় শান্তদের অবস্থান বদলানোর সম্ভাবনা কমই।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগার উইকেট খুব বেশি কঠিন না হলেও বাংলাদেশের ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে। দুই ইনিংসেই ব্যাটাররা রান করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে বড় ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।  আজ শনিবার রাতে জ্যামাইকাতে অ্যান্টিগার চেয়েও বাংলাদেশের ব্যাটারদের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।  উইকেটে স্বাভাবিক ভাবেই থাকবে পেসারদের রাজত্ব। ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে। এদিকে, বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। পেসার শরিফুল ইসলামের বদলে দেখা যেতে পারে নাহিদ রানাকে। জ্যামাইকার গতিময় ও বাউন্সি উইকেটের সুবিধা কাজে লাগাতেই নাহিদ রানার আগমন। 
 
তবে বোলিং বিভাগ যেমনই হোক না কেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স নিয়ে চিন্তা নেই। আগের টেস্টেও বোলাররা সাফল্য এনে দিয়েছিলেন। তারাই দলকে ম্যাচে ফিরিয়েছেন। কিন্তু ব্যাটাররার সুযোগটা নিতে পারেননি বলেই বড় ব্যবধানে হারতে হয়েছে। তবে জ্যামাইকাতেও একই বিষয় চোখ রাঙাচ্ছে। বাংলাদেশের ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সে টানা তিন টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা উঁকি দিচ্ছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম