আবহাওয়া বিড়ম্বনায় মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ২২:৫৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২৩:০৪

আবহাওয়া বিড়ম্বনায় মাশরাফিরা প্রথম রাউন্ডে ধর্মশালায় খেলতে হয়েছে টাইগারদের। বাংলাদেশের সহনীয় তাপমাত্রা থেকে হঠাৎ করেই ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানিয়ে নেওয়া একটু কঠিনও বটে। সেটাও মানিয়ে নিয়েছিল টাইগাররা।

কিন্তু ধর্মশালা থেকে ফিরতে হয়েছে কলকাতায়। যেখানে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি। ৬ ডিগ্রির হিম শীতল ঠাণ্ডা থেকে ফিরে প্রচণ্ড তাপমাত্রায় মানিয়ে নিতে অন্তত ২-৩ দিন সময় লাগে। কিন্তু মাঝে মাত্র একদিন সময় পেয়েছে বাংলাদেশ। মাঠে নেমেই পাকিস্তানের কাছে ৫৫ রানের হার।

মাশরাফি অবশ্য এমন কিছুর দোহাই দিলেন না। তিনি জানালেন বেঙ্গালুরুর উইকেটে সঙ্গে মানিয়ে নেওয়ার কথা। ইডেনে উইকেট দেখে কিছু বোঝেননি মাশরাফি। এমন ভুলের কারণেই হয়তো সেরা কম্বিনেশন দাঁড় করাতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। সব মিলিয়ে তাই হার দিয়ে শুরু বিশ্বকাপের মূল পর্ব।

আগামী ২১ মার্চ মূল পর্বের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেখানে দ্রুততার সঙ্গে মানিয়ে নিতে চান মাশরাফি। বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আসলে উইকেট দেখে মনে হয়েছিল এখানে একটু ঘাস আছে। ভেবেছিলাম এখানে কিছুটা বল ধরবে। আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। পাকিস্তান খুব ভালো শুরু করেছে। বেঙ্গালুরুতে আমাদের খুব দ্রুত মানিয়ে নিতে হবে।’

এদিকে ইডেনেও টস দুর্ভাগ্য পিছু ছাড়েনি মাশরাফি বিন মুর্তজার। তিনি বলেন, ‘জানি না টস কতটা গুরুত্বপূর্ণ ছিল। উইকেটও এতটা পরিবর্তন হয়নি। আমরা ১৪৫ এর মত করেছি। আমি আগেও বললাম ১৬০-৭০ এর মত হলে চেজ করা যেত। টসে জিতলে আমরাও আগে ব্যাটিং করতাম।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম