লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ২০:৫১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। তবে তিনি দলে থাকলেও টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তার নেতৃত্বেই কুড়ি ওভারের সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।

চোটের কারণে শান্তর ফেরার অপেক্ষা আরও বাড়লো। এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন।

টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল।

সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ, স্পিনার নাসুম আহমেদ। সম্প্রতি পুত্র সন্তানের বাবা হওয়া মোস্তাফিজুর রহমান পরিবারের সঙ্গেই থাকছেন। বাদ পড়েছেন স্পিনার রাকিবুল হাসান।

আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে তিন টি-টোয়েন্টি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম