ইমাদের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বার অবসরে আমির

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯

পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে শনিবার অবসরের ঘোষণা দিয়েছেন। গত মার্চে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। তিন বছর আট মাস পর জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেন। 

এর আগে শুক্রবার ১৩ মাসে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন আমির। চার ম্যাচে সাত উইকেট নেন তিনি। টুর্নামেন্টের প্রথম পর্বেই পাকিস্তানের বিব্রতকর বিদায়ে শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ইনিংস। জুনে শেষবার খেলা আমির সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অবসরের কথা জানান।

বাঁহাতি সিমারের স্বীকারোক্তি এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য এটাই সঠিক সময় মনে করছেন তিনি।

আমিরের পোস্ট, ‘অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া কখনও সহজ ছিল না, কিন্তু অপরিহার্য। আমি মনে করছি পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এটাই সঠিক সময়। আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল জীবনের সবচেয়ে সম্মানিত মুহূর্ত এবং সারাজীবন থাকবে। আমি আন্তরিকভাবে পিসিবি, আমার পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ, তাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য।’

২০০৯ সালে অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭১ উইকেট নিয়েছেন আমির। ৩৬ টেস্টে ১১৯ উইকেট, ৬১ ওয়ানডেতে ৮১টি এবং ৬২ টি-টোয়েন্টিতে তার শিকার ৭১ উইকেট। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী আমিরের ক্যারিয়ারে কলঙ্ক হয়ে থাকবে ইংল্যান্ডে ২০১০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারি।  

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান