আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্রয়ের পর জানান, সব ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন তিনি। 

অশ্বিন বিদায় বলেছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক হিসেবে। ১০৬ টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট। তার আগে রয়েছেন অনিল কুম্বলে। ১৩২ টেস্টে কুম্বলের শিকার ৬১৯ টেস্ট। 

চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি মাত্র টেস্ট খেলেছেন অশ্বিন। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ৫৩ রানে নিয়েছেন একটি উইকেট। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের সিরিজে অশ্বিন নিয়েছেন ৯ উইকেট। 

ঘরের বাইরে সিরিজে সেভাবে নিয়মিত দেখা যায় না তাকে। পরের সিরিজে ঘরের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। যখন ঘরের মাঠে খেলবে ততক্ষণে তার বয়স হয়ে যাবে ৩৯। তাই সময় বুঝেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি। 

টেস্টে ব্যাট হাতেও অশ্বিনের সংগ্রহে আছে ৩ হাজার ৫০৩ রান। সেঞ্চুরি আছে ৬টি, ফিফটি ১৪টি। তাছাড়া রেকর্ড ১১বার প্লেয়ার অব্য সিরিজ হওয়ার কীর্তি আছে তার। তার সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন।

অশ্বিন ওয়ানডে খেলেছেন ১১৬টি। খেলেছেন ৬৫টি টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলে তার শিকার ৭৬৫ উইকেট।

ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন। সেখানে বলেছেন, ‘সব ফরম্যাটে ভারতের ক্রিকেটার হিসেবে আজ আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এখনও কিছু ক্রিকেট আমার মাঝে বাকি আছে। কিন্তু সেটা ক্লাব পর্যায়ে তুলে ধরতে চাই আমি।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম