নিউজিল্যান্ড টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দলে নেই ভেল্লালাগে

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

নিউজিল্যান্ডে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে শ্রীলঙ্কা বাদ দিলো স্পিনিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আগের দ্বিপাক্ষিক সিরিজে খেলা দল থেকে এই একটি পরিবর্তন আনা হয়েছে। ওই ম্যাচে শ্রীলঙ্কার ছিল ১৭ জনের স্কোয়াড, এবার ১৬ জনকে নিয়ে ফিরতি টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাসমান পাড়ে যাবে তারা।

চারিথ আসালাঙ্কা নেতৃত্ব ধরে রেখেছেন। গত সিরিজে অভিষিক্ত অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে জায়গা ধরে রেখেছেন। দলের একমাত্র সিম বোলিং অলরাউন্ডার তিনি। ভেল্লালাগেকে বাদ দেওয়ার অন্যতম কারণ নিউজিল্যান্ডের কন্ডিশন। স্পিন বিভাগের নেতত্ব থাকছে ওয়ানিন্দু হাসারাঙ্গার কাঁধে। এছাড়া মাহিশ থিকশানা ও লেগি জেফ্রি ভ্যান্ডারসে আছেন। নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা ও আসিথা ফার্নান্ডো আছেন পেস বিভাগে।

প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ২৮ ও ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গোনুইতে। শেষ ম্যাচ নেলসনের সেক্সটন ওভালে। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

শ্রীলঙ্কা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিন্দু বিক্রমাসিংহে, মাথিশা পাথিরানা, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্ডো, বিনুরা ফার্নান্ডো, মাহিশ থিকশানা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান