দুই মাস পর টেস্টে ফিরলেন বাবর

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

দুই মাস পর সাদা পোশাকে মাঠে নামবেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। বোলিং ফ্রন্টে চমক মোহাম্মদ আব্বাস। তিন বছর পর ফিরছেন এই অভিজ্ঞ পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে পাকিস্তানের একাদশে ছিলেন না বাবর। এই বছর টেস্টে ফর্মহীন আব্দুল্লাহ শফিকের জায়গা নিলেন তিনি। তার গড় ১৫.৮১। তাছাড়া ইতিহাসের প্রথম ওপেনার হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ডাক মারেন।

বাবর ফেরায় অধিনায়ক শান মাসুদ ওপেনিং করবেন সাইম আইয়ুবের সঙ্গে। তিনি ওপেনার হিসেবে টেস্ট ক্যারিয়ার শুরু করলেও বাঁহাতি ব্যাটার ২০২২ সাল থেকে ওপেনিং করেননি।

খুররাম শেহজাদ ও আমির জামাল আছেন, শিরোনাম কেড়েছেন আব্বাস। ৩৪ বছর বয়সী পেসার ২০২১ সালে শেষবার টেস্ট খেলেন। তার দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে নজর কাড়তে পারেননি। দুই টেস্টে পাঁচ উইকেট নেন ৪৬.৫০ গড়ে।

পাকিস্তানের পেস আক্রমণের দায়িত্বে থাকবেন নাসিম শাহ। অলরাউন্ডার সালমান আগা একমাত্র স্পিনার।

পাকিস্তান একাদশ:

শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আলী আগা, আমির জামাল, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস।

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?