শুরু হওয়ার আগেই বদলে গেলো বিপিএল সূচি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫

সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। শুরু হতে যাওয়ার আগ মুহূর্তে বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিপিএলের পুরো সূচিতে হাত দেওয়া হয়নি। মূলত

৩১ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানারকম বিধিনিষেধ রয়েছে। সেই নির্দেশনার আলোকেই ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।

সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান