শেষ টেস্টে বাদ মার্শ, অভিষেকের অপেক্ষায় ওয়েবস্টার

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬

ফর্মহীনতায় মিচেল মার্শকে নিয়ে আলোচনা চলছিল। ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের অবশ্য তাকে বাদ দিয়ে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার বো ওয়েবস্টারকে।  

পাঁজরে সমস্যা থাকার পরেও একাদশে রয়েছেন পেসার মিচেল স্টার্ক। তার সঙ্গে থাকবেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন। 

পুরো সিরিজেই ব্যাট-বলে অফফর্মে সমালোচিত হচ্ছিলেন অলরাউন্ডার মার্শ। বাদ পড়ায় তার টেস্ট ক্যারিয়ারই এখন হুমকির মুখে। ২০১৪ সালে অভিষেক হলেও এই দলে নিজের অবস্থান পাকা করতে হিমশিম খেতে হয়েছে তাকে। ক্যামেরন গ্রিন সাম্প্রতিক সময়ে ইনজুরিতে পরায় মার্শ টেস্ট দলে ফিরতে পেরেছেন। তার বদলে সুযোগ পাওয়া ওয়েবস্টার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে পারফর্ম করে যাচ্ছেন। চলতি সিরিজে অজিদের তৃতীয় অভিষিক্ত ক্রিকেটার হবেন তিনি। তিনি পেস বোলিংয়ের পাশাপাশি অফস্পিনও করতে পারেন। তবে মিচেল স্টার্ক কোনও ধরনের সমস্যায় ভুগলে ব্যাটার হিসেবেও বিবেচনা করা হচ্ছে তাকে। 

সিরিজে এরই মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। শুক্রবার শুরু হতে যাওয়া সিডনি টেস্ট জিতলে কিংবা ড্র করলে ২০১৪-১৫ সালের পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিতে পারবে স্বাগতিক দল। তাছাড়া জিততে পারলে নিশ্চিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। 

অস্ট্রেলিয়া একাদশ: স্যাম কনস্টাস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
 
/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান