কোহলির নট আউট নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪২

যশস্বী জয়সাওয়ালের আউট নিয়ে বিতর্কের পর সিডনি টেস্টের প্রথম দিনে নতুন করে আলোচনায় বিরাট কোহলিকে নটআউটের সিদ্ধান্ত। টস জিতে ব্যাট করতে নেমে ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাটিংয়ে নামেন কোহলি। মাঠে নেমে প্রথম বলেই আউট হতে হতেও জীবন পান তিনি। অষ্টম ওভারের পঞ্চম বলের ঘটনা। বোলিংয়ে ছিলেন স্কট বোল্যান্ড। বল কোহলির ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে উড়ে যায়। এক হাতে নীচু ক্যাচ ধরার চেষ্টা করেন স্টিভ স্মিথ।

বল স্মিথ পুরোপুরি হাতে নিতে পারেননি। বল ছিটকে গালিতে থাকা মার্নাস লাবুশেনের কাছে চলে যায়। তিনি ক্যাচ নিতে ভুল করেননি। উল্লাসে ফেটে পড়েন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। কিন্তু অনফিল্ড আম্পায়ার ছিলেন নীরব। তারা টিভি আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। স্মিথের হাত থেকে ছিটকে যাওয়ার আগে বলের একটি অংশ সামান্য মাটি ছুঁয়ে যাওয়ায় বেঁচে যান কোহলি। তৃতীয় আম্পায়ার তাকে নট আউট দিলে হতাশ হন স্মিথ।

পরে লাঞ্চ ব্রেকে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ক্যাচটি যে বৈধ ছিল তা নিশ্চিত তিনি। এই তারকা বলেন, ‘১০০ ভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনও উপায় নেই… ১০০ ভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’

এদিকে আইসিসি এই বিতর্কে নীরব থাকেনি। সিডনি টেস্টের ঘটনার কিছুক্ষণের মধ্যেই আইসিসি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুসারে ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নটআউট ঘোষণা করা হয়েছে।’

কোহলি বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৬৯ বলে মাত্র ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত ওয়েবস্টার সেই ক্যাচটি ধরেন। কোহলি আউট হয়ে যান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান