ফারুক-ফাহিম দ্বন্দ্ব, ইঙ্গিত করে খোঁচা দিলেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৪

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতেও বদল এসেছে। বেশিরভাগ পরিচালক বিসিবিতে নেই। নতুন দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদের দু’জনই ক্রীড়া মন্ত্রণালয় থেকে মনোনীত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এই দু’জনকে নানা ভূমিকাতে সরব হতে দেখা গেছে। কিন্তু হুট করে তাদের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ফাহিম। স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এমন দাবি করে পদত্যাগের হুমকিও দিয়েছেন তিনি।

এসব আলোচনা নিয়ে গণমাধ্যমে দুই পক্ষই নানা মত দিয়েছেন। নাজমুল আবেদীন বলেছেন, ‘আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়। যদি বোর্ডে থাকি তাহলে কাজ করতে দিতে হবে। না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’ এরপর রবিবার দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দাবি করেন, তাদের দ্বন্দ্ব মিটমাট হয়ে গেছ।  

দুই জনের এই দ্বন্দ্ব নিয়ে সাবেক পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সোমবার খোঁচা মেরে বলেছেন, ‘একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’
 
সুজন আরও বলেছেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখেছিলাম অনেক কিছু চিন্তা করেছেন। এখন এগুলো তো দেখছি আমি একটা লোভ লালসার মতো হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো- লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’

সুজনের মতে ক্রিকেট পরিচালনার বাইরেও অন্য অনেক দায়িত্ব থাকে। সেখানেও কাজ করার সুযোগ আছে, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ভ করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলছেন যে উনি এটা না পেলে হবে না, বিষয়টা ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান