দক্ষিণ আফ্রিকাকেও আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান!

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১৭:০৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে বিরোধিতায় ইংল্যান্ডের পর এবার যোগ দিলো দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাককেঞ্জি সোচ্চার কণ্ঠ ব্যক্ত করে বলেছেন, তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে তাদের নারীদের প্রতি আচরণকে বর্ণবাদের সঙ্গে তুলনা করা যায়। তার মতে এই বিষয়টিকে ‘অন্যভাবে দেখা হবে ভণ্ডামি ও অনৈতিক’।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। এই ম্যাচটি বয়কটের ডাক দিয়েছেন ম্যাককেঞ্জি। কদিন আগে ইংল্যান্ডের ১৬০ রাজনীতিবিদ সমন্বিত হয়ে তাদের দেশের ক্রিকেট দলকে আফগানিস্তানের বিপক্ষে খেলা বর্জনের আহ্বান জানান।

এক বিবৃতিতে ম্যাককেঞ্জি বলেছেন, ‘একজন পুরুষ হিসেবে আমি এমন একটি জাতি থেকে এসেছি, যারা বর্ণবাদের সময় সমানভাবে খেলাধুলার সুযোগ পেতো না। বিশ্বের কোথাও ঠিক তেমনভাবে যখন মেয়েদের প্রতি একই আচরণ করা হচ্ছে, তখন সেটাকে ভিন্নভাবে দেখা ভণ্ডামি ও অনৈতিক।’

ম্যাককেঞ্জি আরও বলেন, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, অন্যান্য দেশের বোর্ড এবং আইসিসি ক্রিকেট বিশ্বকে বিশেষ করে ক্রীড়াঙ্গনের নারীদের কাছে কী বার্তা পাঠাতে চায়, সেটা সাবধানতার সঙ্গে ভাবতে হবে। আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট ম্যাচ দক্ষিণ আফ্রিকা খেলবে কি না, ক্রীড়ামন্ত্রী হিসেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আমার কাজ নয়। যদি এটা আমার সিদ্ধান্ত হতো, তাহলে অবশ্যই ম্যাচটি হতো না।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম