শেষ বলে বিজয়ের সেঞ্চুরি ছাপিয়ে চার ম্যাচ পর খুলনার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৫

টানা চার ম্যাচ হার নিয়ে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। বিপিএলে টিকে থাকতে হলে আজকে জিততেই হতো। কঠিন হিসাব মাথায় নিয়ে আগে ব্যাটিংয়ে নেমে খুলনার ব্যাটাররা স্কোরবোর্ডে তুলে ফেলে ২০৯ রান। বড় সংগ্রহের পরও হারতে বসেছিলো মেহেদী হাসান মিরাজের দল। শেষ ওভারে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। প্রথম বলেই বাউন্ডারি মেরে সমীকরণ কমিয়ে আনেন এনামুল হক বিজয়। যদিও শেষ দুই বলে ৯ রান তুলতে না পারায় খুলনা ৭ রানে জিতে যায়। শেষ বলে সেঞ্চুরি পেলেও তা জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ভালো শুরু পায় রাজশাহী। চার ওভারেই ৪৭ রান তুলে জিসানকে হারায় দলটি। তিনি ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর মোহাম্মদ হারিস ১৫ রানে বিদায় নেন। এরপর ইয়াসির আলীকে নিয়ে বিজয় ৫৮ রানের জুটি গড়েন। ইয়াসির ২০ রানে বিদায় নিলেও একপ্রান্ত আগলে বিজয় ব্যাটিং করে গেছেন। তার ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছৈ গিয়েছিল রাজশাহী। কিন্তু শেষ তিন বলে ৯ রান নিতে ব্যর্থ হন বিজয়। শেষ বলে এক রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেও তাতে দলের কোনও লাভ হয়নি। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়কের ব্যাটে রাজশাহীর ইনিংস থামে ২০২ রানে।

খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তার শিকার দুটি উইকেট। এছাড়া আবু হায়দার ও সালমান ইরশাদ নেন একটি করে উইকেট। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল খুলনা। মেকশিফট ওপেনার হিসেবে এদিন ওপেনিংয়ে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিজের এই সিদ্ধান্তে বেশ সফলই বলা যায় তাকে। নাঈম শেখ ২ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৭ রান করে আউট হলে ৪২ রানের ওপেনিং জুটি ভাঙে তাদের। এরপর স্কোরবোর্ডে আরও ১২ রান যোগ করে মিরাজও সাজঘরে ফেরেন। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ২৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর দ্রুত অ্যালেক্স রস (১) আউট হতে চাপে পড়ে যায় খুলনা।

তবে ৬০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও উইলিয়াম বোসিস্টো ৭১ বলে ১১৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটিতেই মূলত খুলনা দুইশ পার করতে পারে। চলমান বিপিএল ফর্মহীন আফিফ আজকেই পেলেন প্রথম হাফ সেঞ্চুরি। ৪১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে তিনি আউট হন। তারপর বোসিস্টো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা পৌঁছে যায় ২০৯ রানে। ১৪ বলে তারা দুইজন অবিচ্ছিন্ন থাকেন ৩৬ রানের জুটি গড়ে। বোসিস্টো ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় খেলেন ৫৫ রানের ইনিংস। অন্যদিকে অঙ্কন ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন।

রাজশাহী কিংসের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩৬ রানে নেন দুটি উইকেট। একটি উইকেট নেন জিসান আলম।

৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনা রাজশাহীকে নামিয়ে চারে উঠে গেলো।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম