বিপিএল শেষ হতেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি ক্যাম্প শুরু

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আগামী ৭ ফেব্রুয়ারি। ফরচুন বরিশালের সঙ্গে মুখোমুখি হবে খুলনা টাইগার্স কিংবা চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হওয়ার পরের দিন শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্যাম্প। সেখানে থাকবেন ১৫ খেলোয়াড় (চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড)। আরও কয়েকজন বোলার ক্যাম্পে সহায়তা করবে। আমাদের কোচিং স্টাফের দুজন ইতোমধ্যে ঢাকায় এবং আরেকজন শিগগিরই ফিরবেন।’

খেলোয়াড়দের ফিজিক্যাল পারফরম্যান্স মূল্যায়ন করতে ফিটনেস ড্রিল দিয়ে শুরু হবে এই ক্যাম্প।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরের দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আরও আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান