বরিশাল বনাম চিটাগং ফাইনালের আগে কিছু জানা অজানা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের পর্দা নামছে আজ শুক্রবার। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। দুই দলের লড়াইয়ের আগে তাদের নিয়ে কিছু জানা অজানা জেনে নেওয়া যাক-

ফরচুন বরিশাল টানান দ্বিতীয়বার বিপিএল ফাইনালে খেলছে। সব মিলিয়ে চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল (২০২২, ২০২৪ ও ২০২৫)।

শেষবার চিটাগং কিংসকে বিপিএলে দেখা গিয়েছিল ২০১৩ সালে। ওইবারও তারা ছিল ফাইনালিস্ট।

বরিশাল ও চিটাগং এই আসরে তিনবার মুখোমুখি হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে বরিশাল উড়িয়ে দিয়েছিল চিটাগংকে। জিতেছিল ৯ উইকেটে। লিগ পর্বে দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে।

চিটাগংয়ের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক ১৩ ইনিংসে ৩৮৭ রান করে ফ্র্যাঞ্চাইজির শীর্ষ ব্যাটার। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তাদের শীর্ষ রান সংগ্রাহক, ১৩ ইনিংসে করেছেন ৩৫৯ রান।

ফাহিম আশরাফ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে বরিশালের শীর্ষ বোলার। চিটাগংয়ের খালেদ আহমেদ ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে সেরা বোলার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার চ্যাম্পিয়নদের জন্য আড়াই কোটি টাকা প্রাইজমানি ঘোষণা করেছে। আগের আসরের চেয়ে যা ৫০ লাখ বেশি। আর রানার্সআপ পাবে দেড় কোটি টাকা, গত বছরের চেয়ে এক কোটি টাকা বেশি।

টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার তৃতীয় ও চতুর্থ দলও ৬০ লাখ ও ৪০ লাখ টাকা পাবে। প্রথমবার উদীয়মান খেলোয়াড়কেও পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ আইকন তামিম ইকবালকে দেওয়া হবে বিশেষ স্মারক। তার ১৭ বছরের ক্যারিয়ারকে স্বীকৃতি দিতে আজকের পুরস্কার প্রদানের আগে এটি তাকে দেওয়া হবে।

এবারের ফাইনালে থাকছে না কোনও আতশবাজির ঝলকানি। সমাপনী অনুষ্ঠান শেষে লেজার শো দেখানো হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান