পাকিস্তানে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩

দুবাইয়ে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। সেখান থেকে বাংলাদেশ দল আজই যাচ্ছে পাকিস্তানে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে। গত বছর এই ভেন্যুতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে নাজমুল হোসেন শান্তরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে টুর্নামেন্টে টিকে থাকার পথ কঠিন হয়ে গেলো বাংলাদেশের। আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর শান্ত বলেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি, তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পায়। মামুলি টার্গেটে ভারতকে কিছুটা হলেও চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মিস ফিল্ডিং ও কিছু ক্যাচ ধরতে না পারায় সেই সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘হৃদয় ও জাকের দারুণ ব্যাটিং করেছে, তবে আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিস না হলে ফলাফল ভিন্ন হতে পারতো। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ও জাকেরের ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, তারা এভাবেই পারফর্ম করতে থাকবে।’

অনেকেই মনে করছেন, স্পিনবান্ধব কন্ডিশনে তিনজন পেসার না খেলিয়ে একজন বাড়তি স্পিনারের দরকার ছিল বাংলাদেশের। এ নিয়ে অবশ্য ভিন্ন মত পোষণ করেন শান্ত, ‘একাদশে অতিরিক্ত স্পিনার দরকার ছিল কি না... আমি তা মনে করি না। নতুন বলে উইকেট পেলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম