স্মিথ, ক্যারির ফিফটিতে ভারতকে অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৮:৪৬আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৮:৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বড় পুঁজি না হলেও অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোর গড়লো। ভারতের স্পিনারদের সামলে নিয়ে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে তারা ২৬৪ রান করেছে। ইনিংসের তিন বল বাকি থাকতে তাদের অলআউট করে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে কুপার কনলি (০) ডাক মারেন। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড ৫০ রান তুলে বিচ্ছিন্ন হন। বরুণ চক্রবর্তীর শিকার হন হেড, ৩৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন তিনি।

স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটি ছিল ৫৬ রানের। রবীন্দ্র জাদেজার বলে ২৯ রানে থামেন লাবুশেন। একপ্রান্ত আগলে রেখে স্মিথ হাফ সেঞ্চুরি তুলে নেন। তার সঙ্গে জশ ইংলিস (১১) থেমে যান ৩৪ রানের জুটি গড়ে।

স্মিথ ও ক্যারি একসঙ্গে প্রতিরোধ গড়েন। তবে দুইশ হওয়ার আগেই তাদের ৫৪ রানের জুটি ভেঙে যায়। স্মিথ ৭৩ রান করে মোহাম্মদ শামির শিকার হন।

গ্লেন ম্যাক্সওয়েল (৭), বেন ডারশুইশের (১৯) বিদায় নেওয়ার পথে ক্যারিও হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি ইনিংসের তিন ওভার বাকি থাকতে ৬১ রানে রান আউট হন।

শেষ দিকে নাথান এলিস (১০) ও অ্যাডাম জাম্পা (৭) উইকেট হারানোর আগে রান বাড়িয়ে নেন।    
ভারতের পক্ষে শামি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জাদেজা ও বরুণ।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম