তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিসিবির আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৮:০৪আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৮:২২

তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিসিবির আপিল পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আনুষ্ঠানিক পিটিশন দায়ের করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রিভিউ'র পিটিশন পাঠানো হয়েছে আইসিসিতে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে পিটিশন দায়ের করেছি। যাবতীয় কাগজপত্র, আমাদের পর্যবেক্ষণ ও আইসিসির ব্যাখার বিরুদ্ধে আমাদের অবস্থান লিখিতভাবে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তাসকিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় বিবেচনার আবেদন করা হয়েছে।'
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে টাইগার পেসার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করায় আগেই মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছিল বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসি'র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠায় বিসিবি।
পাপন জানান, ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে একটি টেকনিক্যাল টিম গঠন করেছে আইসিসি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। শিগগিরই তাসকিনের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও জানান পাপন। যদিও এ বিষয়ে আাইসিসি এখনও কিছু জানায়নি।
/আরএম/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম