বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে নেপাল

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৬:১৪আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৬:১৪

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে এবার জাতীয় দলের কোচ করেছে নেপাল। তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

৫৬ বছর বয়সী মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। মন্টির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তার মেয়াদ বাড়াতে রাজি হয়নি। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৬ বিশ্বকাপের রানার আপ ল’ সর্বশেষ যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে প্রথম বিশ্বকাপে খেলতে নেমে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলার কীর্তি দেখায় তারা। কিন্তু দলটির হয়ে দায়িত্ব পালনের ৬ মাসের মাথায় যুক্তরাষ্ট্র জানায় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। 

এর আগে  ল’ ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার হয়েও কাজ করেছেন। আর বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ২০১১-১২ সালে। সর্বশেষ ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বও পালন করেন তিনি।

আগামী ২ জুন ওয়ার্ল্ড কাপ লিগ-২ এ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নেপাল। 

/এফআইআর/     
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম