‘ঈদের সুন্দর সকালে’ মাহমুদউল্লাহ-তামিমদের বার্তা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১৪:৪১আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৪:৪৬

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের তারকারা ঈদের উৎসবে মেতেছেন। পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করছেন আনন্দঘন পরিবেশে। শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদেরও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে তামিম ইকবাল লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’  

এবার পরিবারের সঙ্গে নিজের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন তাওহীদ হৃদয়। বাবার সঙ্গে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কী লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’

বাবা ও সন্তানের সঙ্গে তাসকিনের ঈদ

বাবা ও সন্তানকে পাশে নিয়ে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’

মেহেদী হাসান মিরাজ ঈদগাহে তোলার নিজের ছবি ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

সন্তান ও স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’

প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার একটি ছবি পোস্ট করে শরিফুল ইসলাম লিখেছেন, ‘ঈদ মোবারক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!’

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?