ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ০৬:২৭আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:২৭

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের দশম আসরের বাকি অংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক ঘোষণায় জানিয়েছে, মৌসুমের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশাওয়ার জালমির। তার আগে স্টেডিয়াম চত্বরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর পিসিবি জরুরি মিটিং করে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়। ওই মিটিংয়ে লিগের বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। তারাই লিগ আমিরাতে স্থানান্তরের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অনুরোধ করেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিদেশি খেলোয়াড়রা ইতোমধ্যে পাকিস্তান ছেড়ে আমিরাতের পথে। সেখানে তারা লিগের বাকি ম্যাচগুলো খেলবে। বাকি ম্যাচের সূচি নির্ধারণে পিসিবি কাজ করছে। তাই পরের ম্যাচ শুরু হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।

আসল সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলোর চারটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, একটি ‍মুলতানে ও শেষ তিনটি লাহোরে। 

আমিরাতে পিএসএলের আসর নতুন কিছু নয়। ২০১৬ সালে এই দেশে শুরু হয়েছিল টুর্নামেন্টের পথচলা। ২০১৭ সালে দ্বিতীয় আসরও বসেছিল দেশটিতে। করোনা মহামারির কারণে ২০২১ সালের কিছু অংশের খেলা হয়েছিল আমিরাতে।

পিএসএল দেরিতে শেষ হওয়ার কারণে পাকিস্তানের আন্তর্জাতিক সূচিতেও প্রভাব পড়তে যাচ্ছে। আগের সূচি অনুযায়ী ১৮ মে লিগের ফাইনাল শেষ হওয়ার তিন দিন পর পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। ২৫ মে ফয়সালাবাদে দুই দলের পাঁচ টি-টোয়েন্টির প্রথমটি হওয়ার কথা। এই সিরিজের ভাগ্যে কী আছে সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি, এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান