হারের পর সোহান, ‘ক্রিকেটারদের ব্যক্তিগত লক্ষ্য ছিল না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১৬:৩০আপডেট : ২৫ মে ২০২৫, ১৬:৩০

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও চারদিনের ম্যাচের সিরিজ জিততে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। এই দলটিতে বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার। স্বাভাবিকভাবে এই ধরনের সিরিজে জয়-পরাজয় ছাপিয়ে ক্রিকেটাররা এটাকে ফেরার মঞ্চ বানিয়ে ফেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চারদিনের সিরিজ হারার পর অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, তার দলের কারও এই সিরিজে ব্যক্তিগত লক্ষ্য ছিল না। 

সিরিজ হার নিয়ে সোহান বলেছেন, ‘এখানে ব্যক্তিগত কোনও লক্ষ্য থাকতে পারে না। এটা নিয়েই আমরা কথা বলেছি, কে বাইরে আছি বা কে দলে ব্যাক করবো, এটা নিয়ে যাতে আমরা না ভাবি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছি। আমরা বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছি, আমরা যেন জেতার জন্য খেলি এবং দলের যেটা দরকার সেটা নিয়েই ভাবি। আমাদের ড্রেসিংরুমে ব্যক্তিগত কোনও লক্ষ্য নিয়ে আলোচনা ছিল না। কারণ এই সংস্কৃতিটাই আমরা পরিবর্তন করতে চাই। যখনই কথা হয়েছে, তখন কীভাবে দলকে জয় এনে দেয়া যায় সেই বিষয়ে কথা হয়েছে।’

অধিনায়কত্ব পাওয়ার পর সতীর্থদের বার্তা দেন সোহান। সতীর্থদের তিনি বলেছিলেন, নিজের জন্য নয়, দলের জন্য খেলতে হবে, ‘অধিনায়ক হওয়ার বিষয়টা যখন জানতে পারি, তখন খেলোয়াড়দের নিয়ে একটা সভা করেছিলাম। আমাদের এই সংস্কৃতিটাই পরিবর্তন করা উচিত যে আমরা 'এ' দলে আসলাম, আমি অনেকদিন জাতীয় দলের বাইরে আছি বা অনেকেই জাতীয় দলের বাইরে আছে। বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানেই খেলেন না কেন, আমি মনে করি এটা দলগত খেলা।’

সিলেটে প্রথম চারদিনের ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ঢাকার চারদিনের ম্যাচে বৃষ্টির আধিপত্যই ছিল বেশি। নিষ্প্রাণ ড্রতে শেষ হয় ঢাকার ম্যাচ। তাতে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ হার নিয়ে সোহান বলেছেন, ‘কাগজ-কলম দিয়ে ক্রিকেট হয় না। মাঠের অভিজ্ঞতা এবং মাঠে আমরা পরিকল্পনাগুলো কীভাবে কাজে লাগাচ্ছি সেটা জরুরি। নিউজিল্যান্ড ভালো দল, ওদের এই দলে আন্তর্জাতিক অনেকগুলো খেলোয়াড় আছে।’

সোহান আরও বলেছেন, ‘তবে সত্যি বলতে আমরা ওয়ানডে ম্যাচ ভালো খেলেছি, মিরপুরের এই ম্যাচেও আমরা জেতার জন্য নেমেছিলাম। সিলেটের টেস্টটা যদি আপনারা খেয়াল করে  থাকেন, আমরা ৮-৯টা সেশন এগিয়ে ছিলাম, শেষ ১ টা সেশনে আমরা মোমেন্টাম হারাই, তাতেই হেরেছি। নইলে ফলাফল অন্যরকম হতে পারত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ