‘বেঙ্গালুরু হবে চ্যাম্পিয়ন এবং কোহলি ম্যাচসেরা’

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১৯:৩৯আপডেট : ২৯ মে ২০২৫, ১৯:৩৯

২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনাল খেলে শিরোপাবঞ্চিত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯ বছর পর তারা এবার লিগ পর্ব শেষ করেছে সেরা দুইয়ে থেকে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে নামছে তারা। এর আগে তাদের সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন বেঙ্গালুরুর হাতে আইপিএল ট্রফি দেখার আশা ব্যক্ত করলেন।

তিনবার ফাইনালে উঠেও রানার্সআপ হওয়া বেঙ্গালুরু এবার আইপিএলে প্রথম শিরোপা জিতবে মনে করেন ওয়াটসন। আর ফাইনালে ম্যাচসেরা হবেন বিরাট কোহলি! তার মতে, প্লে-অফে জশ হ্যাজেলউড ফিরে দলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছেন। কাঁধের সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ান পেসার দেশে ফিরে যান। খেলতে পারেননি লিগের শেষ দুটি ম্যাচ। তবে প্লে-অফ ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন হ্যাজেলউড।

নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিওতে সাবেক অস্ট্রেলিয়ান তারকা লিখেছেন, ‘অনেক সময় ধরে ভেবেছি, এবারের আইপিএল বিজয়ী হবে আরসিবি। ম্যাচসেরা হবে বিরাট কোহলি, দুর্দান্ত মানুষ। আমার মনে হচ্ছে সময়টা আরসিবির। টুর্নামেন্টের শেষ দিকে একটু ছন্দপতন ছিল। কিন্তু জশ হ্যাজেলউড প্লে-অফের জন্য ফিরেছে, আমার বেশ ভালোভাবেই মনে হচ্ছে এই বছর তাদের।’

বেঙ্গালুরুর শেষ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছিলেন ওয়াটসন। নিজের চার ওভারে দেন ৬১ রান এবং ব্যাট হাতে করেন ৯ বলে ১১ রান। তার দল হেরে যায় আট রানে। ফাইনালে ব্যর্থ হয়ে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান