ফারুকের বিদায়ের পর কথা বললেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ১৭:০৮আপডেট : ৩১ মে ২০২৫, ১৭:১২

চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে বাংলাদেশ দলের নির্বাচক ছিলেন ফারুক আহমেদ। তখন থেকে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসে ফারুককে বিসিবির সভাপতির দায়িত্ব দেয়। যোগ দিয়েই তিনি কোচিং প্যানেলে বদল আনেন। জাতীয় দলের এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ এনে শ্রীলঙ্কা কোচকে বরখাস্ত করেন ফারুক। গতকাল শুক্রবার তাকে অপসারণের পর লিংকড ইন-এ একটি পোস্ট করেছেন হাথুরুসিংহে।

ফারুককে অপসারণের অন্যতম কারণ হাথুরুসিংহেকে বরখাস্ত করা। বোর্ডে সব পরিচালকদের মতামত নিয়ে তাকে ছাঁটাই করা হয়েছে কি না সন্দেহ আছে।

তিনি নিজের লিংকডইন প্রোফাইলে লিখেছেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনায় আবারও আমার নাম আলোচনায় এনেছে। এই ইএসপিএন ক্রিকইনফো'র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের পেছনে অন্যতম একটি কারণ ছিল আমাকে যেভাবে বরখাস্ত করা হয়েছে, সেই পদ্ধতি- বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই। স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান- মাঠে এবং মাঠের বাইরে।’

গত মাসে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক একটি গণমাধ্যমের কাছে হাথুরুসিংহে বলেছেন, ‘‘আমার উদ্দেশ্যে বাংলাদেশের সিইওর শেষ কথা ছিল, আমার চলে যাওয়া উচিত। সে বলেছিল, ‘বোর্ডের কাউকে বলার দরকার নেই, আপনার কি টিকিট আছে?’ এটি আমার জন্য একটি সতর্কতা সংকেত ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই।”

বিমানবন্দরে চেক ইন করার সময় বিমান বাহিনীর একজন কর্মকর্তা হাথুরুসিংহেকে চিনতে পেরে বলেছিলেন, ‘আমি দুঃখিত কোচ, আপনি চলে যাচ্ছেন, আমি খুবই দুঃখিত (আবেগপ্রবণ হয়ে পড়ে)।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান