শিরোপার লড়াইয়ে পাঞ্জাবকে ১৯১ রানের লক্ষ্য দিলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ২২:০২আপডেট : ০৩ জুন ২০২৫, ২২:১৯

পাঞ্জাব কিংস দারুণ বোলিংয়ে দুইশ রানের আগেই থামালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আইপিএল ফাইনালে ৯ উইকেটে ১৯০ রানে থেমেছে বিরাট কোহলিরা। এই আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের ২০৪ রানের লক্ষ্য অনায়াসে ছুঁয়েছিল পাঞ্জাব। মূলত শেষ ওভারে আর্শদীপ সিং শেষ পাঁচ বলে তিন উইকেট নিয়ে বেঙ্গালুরুর দুইশ পার করার প্রচেষ্টা নস্যাৎ করে দেন। পাঞ্জাবের ভারতীয় পেসার ওই ওভারে মাত্র ৩ রান দেন।

এর আগে পাঞ্জাব শুরুতেই ফিল সল্টকে ফেরান। কোহলি ভালো ইনিংস খেলার পথে ছিলেন। আজমতউল্লাহ তাকে ফিরতি ক্যাচে থামান। পরে মায়াঙ্ক আগারওয়াল ও রজত পতিদার ভালো শুরু এনে দিলেও থেমে যান ত্রিশের আগেই। লিয়াম লিভিংস্টোন সুযোগ বুঝে গ্যালারি মাতান। জিতেশ শর্মা ক্যামিও ইনিংস খেলেন। বিজয়কুমার ভিশাক তাকে থামান। তারপর আর্শদীপ শেষ ওভারে নিজের জাত চেনান।

৩৫ বলে ৩ চারে কোহলির ৪৩ রান ছিল বেঙ্গালুরুর সর্বোচ্চ ইনিংস। আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি।

অধিনায়ক রজত ২৬ রান করেন। লিভিংস্টোনের ব্যাটে আসে ২৫ রান। ২৪ রান করেন মায়াঙ্ক ও জিতেশ। শেষ দিকে রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রান করেন।

৯ উইকেটে বেঙ্গালুরুকে ১৯০ রানে থামাতে কাইল জেমিসনের সমান তিনটি উইকেট নেন আর্শদীপ।

/এফএইচএম/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ