বাংলাদেশকে হারিয়ে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ আমিরাতের ওয়াসিম 

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৫, ২০:০২আপডেট : ০৭ জুন ২০২৫, ২০:০২

বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। সেই সিরিজ জিততে অবদান ছিল দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের। যার স্বীকৃতি হিসেবে মে মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন তিনি। মাসসেরা হতে তিনি স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে হারিয়েছেন।  

সংযুক্ত আরব আমিরাতের মারকুটে ব্যাটার এর আগেও একই পুরস্কার জিতেছেন গত বছরের এপ্রিলে। 

শারজায় বাংলাদেশকে সিরিজে ২-১ ব্যবধানে হারায় আরব আমিরাত। প্রথম টি-টোয়েন্টিতে ২ ছক্কা ও ৭ চারে ৩৯ বলে ৫৪ রান করেন এই ওপেনার। ওই ম্যাচ অবশ্য জিততে পারেনি তারা। তবে দ্বিতীয় ম্যাচ জিততে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন ওয়াসিম। ৫ ছক্কা ও ৯ চারে ৪২ বলে খেলেছেন ৮২ রানের অসাধারণ একটি ইনিংস। শেষ ম্যাচে অবশ্য ৯ রানের বেশি করতে পারেননি। 

মে মাসে ওয়াসিম ৩ ম্যাচে করেছেন ১৪৫ রান। স্ট্রাইক রেটও ছিল ১৬৬.৬৬। ওই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

/এফআইআর/    
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান