যে কারণে অবসর নিয়েছেন ক্লাসেন 

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ১৫:২৪আপডেট : ০৯ জুন ২০২৫, ১৬:০৯

হঠাৎ করেই সাদা বলের ক্রিকেট ছেড়ে আলোচনার জন্ম দেন হাইনরিখ ক্লাসেন। প্রোটিয়া মারকুটে ব্যাটারের অবসর অনেকে স্বাভাবিকভাবে নেননি। অবশ্য ক্লাসেন নিজেই জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা ছিল তার। কিন্তু কোচ রব ওয়াল্টারের বিদায় ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার ঘটনা ৩৩ বছরে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাকে।  

র‌্যাপর্টকে ক্লাসেন বলেছেন, ‘অনেক দিন ধরে অনুভব করছিলাম নিজের পারফরম্যান্সকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। সেটা দল জিতুক কিংবা না জিতুক। এমন অবস্থায় থাকাতো উচিত নয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ রব ওয়াল্টারের সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেটা উল্লেখ করে ক্লাসেন বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রবের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। তখন বলেছি, যা হচ্ছে তাতে নিজের ভেতর থেকেও ভালো মনে হচ্ছে না। ম্যাচ আর উপভোগ করছিলাম না। আলোচনা বেশ ভালো হয়েছিল। ২০২৭ বিশ্বকাপসহ সব পরিকল্পনা ভালোভাবে করেছিলাম।’

তার পর বলছিলেন, ‘এরপর কোচ হিসেবে সে (রব) যখন বিদায় নিলো, দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তির ব্যাপারটাও পরিকল্পনামতো আর অগ্রসর হলো না। তখন আমার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেলো।’

/এফআইআর/    
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম