বিমান দুর্ঘটনায় পেছালো অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির উন্মোচন

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫, ২১:৫০আপডেট : ১৪ জুন ২০২৫, ২১:৫০

ভারতের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দেশই শোকগ্রস্ত। এই অবস্থায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত হয়েছে। 

ক্রিকবাজের খবর অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ফাঁকে শনিবার ট্রফি উন্মোচনের অনুষ্ঠানটি লর্ডসে হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যৌথভাবে সেটি বাতিলের সিদ্ধান্ত নেয়। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ‘ভারতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘোষণার বিষয়টা কিছু সময় অপেক্ষা করা হতে পারে। বিসিসিআই এখনও ভাবছে কখন ঘোষণা দেওয়া হতে পারে। এই ট্র্যাজেডির কারণে ঘোষণার সময়টা ইচ্ছাকৃতভাবে শিথিল করা হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) বিকালে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭৫ জনের বেশি মানুষ মারা যান। যাদের মধ্যে ২৪১ জন ছিলেন বিমানের যাত্রী। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা! 

ট্রফির নামকরণ অনুষ্ঠানটি শনিবারই হওয়ার কথা ছিল এবং তাতে অংশগ্রহণের জন্য শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনের মতো প্রধান ব্যক্তিত্বদের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। শেষ মুহূর্তে এটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সদ্য নামকরণকৃত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি মূলত এতদিন পতৌদি ট্রফি হিসেবে পরিচিত ছিল। যা ইংল্যান্ডে দুই দেশের টেস্ট সিরিজের বিজয়ীদের প্রদান করা হতো। কিন্তু ক্রিকবাজের ৩১ মার্চের প্রতিবেদনে প্রথম জানানো হয়, ইসিবি আগের নামকরণের ট্রফিটিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটি পতৌদি পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। 

তবে শচীন টেন্ডুলকারের অনুরোধে ইসিবি নিজেদের সিদ্ধান্তে একটা পরিবর্তন আনে। জানা গেছে, পতৌদির উত্তরাধিকার অব্যাহত রাখতে বিসিসিআই ও ইসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যাতে দ্বিপাক্ষিক সিরিজে পতৌদি নামটি টিকে থাকে। 

ইসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, ইংল্যান্ড-ভারত সিরিজে পতৌদির নামের সঙ্গে একটা সংযোগ ধরে রাখার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।’ ধারণা করা হচ্ছে, প্রয়াত মনসুর আলী খান পতৌদির নামে একটি পদক চালু করা হবে, যা সম্ভবত বিজয়ী অধিনায়ককে প্রদান করা হবে।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম