সেঞ্চুরিতে ১৫ বছর পর যে কীর্তি গড়লেন ডাকেট

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৫, ২১:২৪আপডেট : ২৪ জুন ২০২৫, ২১:৩২

ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে ৩৭১ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড বেশ শক্ত অবস্থানে, যার ভিত গড়েছেন বেন ডাকেট। ওপেনিংয়ে নেমে জ্যাক ক্রলিকে নিয়ে ১৮৮ রানের জুটি গড়েছেন। সেঞ্চুরিও এসেছে তার ব্যাটে, তাতে বহু বছর পর নতুন কীর্তি হয়েছে। টেস্টের চতুর্থ ইনিংসে ১৫ বছরের বেশি সময় পর সেঞ্চুরির স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনও ব্যাটার।

তার আগে এই কীর্তি গড়েন অ্যালেস্টার কুক। ২০১০ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কুক। ম্যাচটি মাত্র ১ উইকেট হারিয়ে জিতেছিল ইংল্যান্ড।

হেডিংলিতে প্রথম ইনিংসে ৬২ রান করেন ডাকেট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

পঞ্চম দিনে ৬৬ বলে ফিফটি করেন ডাকেট। ৩০ বছর বয়সী ব্যাটার ১২১ বলে সেঞ্চুরি করেন। এনিয়ে টানা দ্বিতীয় টেস্টে শতক করলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে গত মাসে ১৪০ রান করেন।

৩৪ টেস্টের ক্যারিয়ারে ভারতের বিপক্ষে দ্বিতীয়বার তিন অঙ্ক ছুঁলেন ডাকেট। আরেকটি ভারতের মাটিতে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান