অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২৩:৫২আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২৩:৫২

এই অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার কথা ভাবছে আফগানিস্তান। সিরিজটি অনুষ্ঠিত হলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দেশের আদর্শ প্রস্তুতি হবে।

এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে এশিয়া কাপের পর এবং অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের আগে এটি অনুষ্ঠিত হতে পারে।

২০২৪ সালের জুলাইয়ে পূর্বনির্ধারিত পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় অংশ হতে যাচ্ছে এটি। প্রাথমিক সূচিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দেশের। পরে সূচি সংশোধন করে কেবল সাদা বলের সিরিজ রাখা হয়।

তিন ম্যাচের ওয়ানডে গত বছর নভেম্বরে হয়েছিল। আফগানিস্তান সিরিজটি জেতে ২-১ এ। এই বছরের কোনও এক সময়ে দুটি টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

/এফএইচএম/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
শুভেন্দুকে থামান, মোদি সরকারকে জিএম সিরাজ 
শুভেন্দুকে থামান, মোদি সরকারকে জিএম সিরাজ 
সেভেন্থ ডে এভান্টিস্ট পরীক্ষার্থীদের জন্য এইচএসসিতে বিশেষ নির্দেশনা
সেভেন্থ ডে এভান্টিস্ট পরীক্ষার্থীদের জন্য এইচএসসিতে বিশেষ নির্দেশনা
আ. লীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ
আ. লীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি