সাকিবকে আগে দেশে আসতে হবে: বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৫, ১৬:০১আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৯:৪৬

সাকিব আল হাসান দেশের জার্সিতে খেলবেন কিনা সেটা এখনও আলোচনার বিষয়। রাজনৈতিক কারণে দেশের বাইরে রয়েছেন তিনি। হত্যা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সব মিলিয়ে তার দেশে ফেরার সম্ভবনা ক্ষীণই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি থেকে বলা হয়েছিল সাকিবের জন্য দরজা খোলাই আছে। এতদিন সাকিবের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বললেও এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে।
 
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না। সেটার জন্যে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবেন। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটি নিয়ে চিন্তা করতে পারে।’

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আর দেশে ফেরেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মাঝে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু ‘নিরাপত্তার অভাবে’ সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সম্প্রতি তাকে অ্যাওয়ে সিরিজে খেলানোর কথা শোনা গিয়েছিল। কিন্তু এবার বিসিবি সভাপতি ভিন্ন কথাই বললেন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের