এশিয়া কাপে না থেকেও আছেন সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১৬:২৭আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৬:২৭

এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে গেছে। আগামী  ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং। এই টুর্নামেন্টে এখনও কোনও দল ঘোষণা করা হয়নি। বাংলাদেশের দল ঘোষণা করতে এখনও বেশ দেরি। তবে এশিয়া কাপের দলে সাকিব আল হাসানের থাকার কোনও সম্ভাবনাই নেই। তারপরও এশিয়া কাপে সাকিব না থেকেও যেন আছেন।  

আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ এর বিজ্ঞাপনে সাকিবের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, সবচেয়ে বড় স্টার। সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুতির অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জসপ্রীত বুমরাদেরও দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরা-গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা।

গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। তাতেই বেজে উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা।  টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পড়েছে ‘এ’ গ্রুপে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং পড়েছে ‘বি’ গ্রুপে।

হংকংয়ের পর গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটা মাঠে গড়াবে ১৬ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর।  ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল করে মোট ৪টি দল খেলবে। সুপার ফোর থেকে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম