এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাবর

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৮:২১আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৩

ফখর জামানের ফিটনেস সমস্যার কারণে সাবেক অধিনায়ক বাবর আজমকে টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে ২০ ওভারের ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

জিও সুপার ও পাকিস্তান ক্রিকেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ে ফখর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। এশিয়া কাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জায়গা নেওয়ার দৌড়ে এক নম্বরে আছেন বাবর, যিনি ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে স্কোয়াডের সঙ্গে আছেন।

বাবরকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ধারণা করা হচ্ছে আসন্ন ওয়ানডে সিরিজেই তার বড় পরীক্ষা হবে। অবশ্য টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেও একাদশে তার থাকা নিশ্চিত নয়, কারণ ফখরের অনুপস্থিতিতে ঝলক দেখাচ্ছেন শাহিবজাদা ফারহান।

বাবর শেষবার টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। এখন দেখার অপেক্ষা সেই তালিকায় বাবরের নাম থাকে কি না!

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?