সিলেটে বাংলাদেশ- নেদারল্যান্ডস ম্যাচে আম্পায়ার জেসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৬:৩০আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:৩০

ডাচদের বিপক্ষে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি যেমন বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি, তেমনি নারী আম্পায়ারিংয়ের জন্যও হতে যাচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতীয় পুরুষ দলের কোনও আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে সাথিরা জাকির জেসিরকে দেখা যাবে। যদিও ফিল্ড আম্পায়ার হিসেবে নন, থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এশিয়া কাপ টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের মতো আসরে আম্পায়ার হিসেবে মাঠে থাকার অভিজ্ঞতা আছে জেসির। আসন্ন নারাী ওয়ানডে বিশ্বকাপে জেসির আম্পায়ার হিসেবে সুযোগ পাওয়ার সংবাদ আগেই মিলেছে। তার আগে জেসির জন্য এই সুযোগটি হতে যাচ্ছে প্রস্তুতির মঞ্চ।

বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু জেসিকে নিয়ে বলেছেন, ‘জেসি তো বিশ্বকাপে যাবে। টিভি আম্পায়ার হিসেবে একটা সুযোগ করে দেওয়ার চিন্তা করছি। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিচ্ছি। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।’
 
আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেব দেখা যাবে তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খানকে। ওই ম্যাচের জেসিকে ফোর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে থার্ড আম্পায়রের ভূমিকাতে দেখা যাবে জেসিকে। ওই ম্যাচের বাকি দুই অনফিল্ড আম্পায়ার মুকুল ও তানভীর। ৩ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মুকুল ও মোর্শেদ মাঠের দায়িত্ব পালন করবেন। প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও ফোর্থ আম্পায়ার হিসেবে জেসিকে দেখা যাবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান