‘ছোট ভাইদের’ কাছে হারের পর ট্রলের শিকার জ্যোতিরা, ক্ষুব্ধ রুমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৫, ১২:০২আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৪:০০

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় দলের ক্রিকেটাররা ‘লাল’ ও ‘সবুজ’ নামে গড়েছে দুটো দল। তাদের সঙ্গে যোগ দিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলও। গতকাল বুধবার ‘ছোট ভাইদের’ সঙ্গে ম্যাচ ছিল নিগার সুলতানা জ্যোতির ‘লাল’ দলের। এই ম্যাচে ছেলেদের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা। ১৫ বছরের বালকদের কাছে হারের পর সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। যা পছন্দ হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদের। সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুমানা লিখেছেন, ‘নারী লাল দলের হারের পর কিছু কথা। আজকের (গতকালের) ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি – হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনও ভিনদেশি দল!’
 
ট্রল নিয়ে রুমানা লিখেছেন, ‘তাদের (সমালোচক) কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনও সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনও নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, প্রস্তুতির অবস্থা – এসব নিয়ে একদিনও ভাবছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনও কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েকদিন আগে।’

একদম শেষে রুমানা দর্শক, সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে লিখেছেন, ‘এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক? সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম