এশিয়া কাপের আগেই মূল স্পন্সর হারালো ভারত

  স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ২০:২১আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৮

কয়েক দিন আগে নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। যার ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা কিংবা জুয়া এখন নিষিদ্ধ। সরকারের এমন সিদ্ধান্তের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসেবে থাকছে না ড্রিম-১১। ভারতের ফ্যান্টাসি স্পোর্টস গেমি প্ল্যাটফর্মটি ৪৩.৬ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নতুন স্পন্সরের খোঁজ করতে হচ্ছে।

অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমনই অ্যাপ ড্রিম ১১। তাছাড়া ভারতের সবচেয়ে বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্মও এটি। তারা ২০২৩ সালের জুলাই মাসে তিন বছরের চুক্তি স্বাক্ষর করার পর থেকেই ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের প্রধান স্পন্সর হয়েছে। এটা আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিরও স্পন্সর।

গত সপ্তাহে ভারতের সংসদ ‘অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল’ পাস করেছে। তাতে এ ধরনের গেমে আমন্ত্রণ ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অপরাধীদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস সোমবার বোর্ডের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ড্রিম১১–এর প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাহী হেমাং আমিনকে জানিয়েছেন যে, তারা আর চুক্তি চালিয়ে যেতে পারবেন না। যার ফলে তারা এশিয়া কাপে দলের স্পন্সর থাকবে না। বিসিসিআই শিগগিরই নতুন টেন্ডার ডাকবে।

ড্রিম ১১ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও অফিশিয়াল পার্টনার এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের স্পন্সর।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম